ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী মেলা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।


উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক মোঃ সরোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ‌উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা পোল্ট্রি মালিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আঃ রহমান প্রমুখ।


বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে। পাশাপাশি গৃহিনী, বেকার, অবসরপ্রাপ্তরা বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করে দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে।


এ সময় বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, গরু-ছাগল, পালিত কুকুর, বিড়াল, খোরগোশ, ঔষধ, খাদ্য, চিকিৎসার ও চাষের উপকরণসহ নানা ধরনের উপকরণ মেলায় প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। তিনি আরো জানান, অংশ গ্রহণকারী সকলকেই শান্তনা পুরষ্কার দেওয়া হবে।


ads
ads
ads

Our Facebook Page

↑